রবিউল ইসলাম বেনাপোল যশোর প্রতিনিধি: যশোরে বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৯ আসামী সহ বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সহ ০১ জন চোরাকারবারী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক কৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের, মৃত নুর উদ্দিনের ছেলে মোঃ বায়েজিদ হোসেন, ও সুলতান হোসেনের ছেলে,উজ্জল হোসেন,গাতিপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মোঃ বরকত গাজী, বাহাদুরপুর গ্রামের মৃত ছয়দুল ইসলামের ছেলে, মোঃ মহিউদ্দীন ইসলাম @ রমজান, ভবেরবেড় গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে, মোঃ আমির হোসেন, ও মোঃ আবু বক্করের ছেলে,মোঃ আল আমিন, পাটবাড়ী গ্রামের, মোহাম্মদ আলীর ছেলে, মোঃ হৃদয় হোসেন, ও আবু বক্কর সিদ্দিক @ বাক্কার ছেলে,মোঃ আলমগীর, দক্ষিন কাগজপুকুর গ্রামের, মৃত মতলেবের ছেলে,দীন ইসলাম। এছাড়া বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের “অভি ভ্যারাইটিজ স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় তৈরী, ১২২০ পিচ, (ক্লোব-জী, স্কিন-সাইন, গোমেলা ও কলবিটা-জিএম) ক্রিম সহ ভবেরবেড় (পশ্চিমপাড়া) খলিলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া,নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের,মৃত বারিক বিশ্বাসের ছেলে,মোঃ আদর আলী বিশ্বাসকে গ্রেফতার করে। জব্দকৃত, আলামতের সর্বমোট মূল্য অনুমান-২,৮১,৪০০/-টাকা এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














