জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহে আকরাম হোসেন (২৩) নামে এক যুবককে চোরসন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) গভীর রাতে স্থানীয় হাসিবুল এবং তানজিরের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক চোর সন্দেহে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তার মৃত্যু হয়। নিহত আকরাম জুনিয়দহের খন্দকার পাড়ায় লালন শাহের পুত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খন্দকার পাড়ার হাসিবুল নামের এক ব্যক্তির স্ত্রী দরজা খুলে ওয়াস রুমে যায়, ফিরে এসে ঘরের মধ্যে আকরামকে দেখে চিৎকার দিলে সে পালিয়ে যায়। এই ঘটনার পেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে হাসিবুল এবং তানজিলের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক আকরামকে প্রথমে বাঁশের সাথে বেধে মারধর করে এরপর আবার গতরাতেই পুনরায় আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে আকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তার মৃত্যু হয়।নিহত আকরামের মা নাদেরা খাতুন বলেন, আমার সন্তান কিছু জানে না, তাকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেললো ওরা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, বিচার চাই। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে নিহত আকরামের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।।আকরাম হোসেন নামে এক যুবক গণপিটুনিতে নিহত হওয়ার বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, চুরির অভিযোগে চোর সন্দেহে তাকে মারপিট করা হলে বাড়ি গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত মৃত্যুর ঘটনা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














