সংবাদ বিজ্ঞপ্তি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২.০০-১.০০ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নিবার্চিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আকরাম হোসেন ও জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ওয়াশিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার এ টি এম মাহফুজ, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদের রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মোতালেব হোসাইন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আমাদের সময়ের শিহাব উদ্দীন সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্যা বাংলাদেশ টুডের দিশা প্রিয়া মিষ্টি ও দ্যা ডেইলি মেসেঞ্জারের নিশাত তাসনিম সুপ্তি নির্বাচিত হয়েছেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














