নিজস্ব প্রতিবেদক, যশোর :যশোরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার (৬ সেপ্টেম্বর) ঝিকরগাছার মোহিনীকাটি বটতলা বাজারে এ ঘটনা ঘটে৷আব্দুল ওহাব মোহিনীকাটি গ্রামের বাসিন্দা ও পানিসারা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পানিসারা ইউপির ৮ ওয়ার্ডের সদস্য সেলিম রেজা বলেন, দুপুরের দিকে আব্দুল ওহাব রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিকরগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তখন মোটরসাইকেল চালক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে রেখে যান। এরপর বাড়িতে তার মৃত্যু হয়।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজখবর নিতে পুলিশ পাঠাচ্ছি।
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...
অভয়নগরে দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩, আহত ১
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। ৪ নভেম্বর ( বুধবার) সকালে যশোর-খুলনা...
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...














