ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপের সাড়ে ৩বছর পর মুল আসামী আটক হয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকা অভিযুক্ত আসামী ইলিয়াস হোসেন গোপনে বাড়িতে আসলে ঝিকরগাছা থানার এসআই মেজবাহুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে একটি পরিত্যাক্ত গোয়ালঘর থেকে তাকে আটক করে। অভিযুক্ত ইলিয়াস উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। জানাগেছে, ২০২০ সালের ১২ জুলাই সাবেক স্বামী ইলিয়াস হোসেনের ছোড়া এসিডে লাইজানী গ্রামের বাসিন্দা রিনা বেগম (৪০) চাতাল শ্রমিক দগ্ধ হয়। ওই ঘটনায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন-৫ (খ) (ক) ধারায় একটি মামলা হয় যার নং-৫, তাং-১২/০৭/২০২৩ ইং। উক্ত মামলার একমাত্র আসামী ইলিয়াস উদ্দিন ওই ঘটনার পর থেকে পালাতক ছিল। অবশেষে দীর্ঘ সাড়ে ৩বছর পর ঝিকরগাছা থানা পুলিশ অভিযুক্ত ইলিয়াস হোসেনকে আটক করতে সক্ষময়েছে। ঝিকরগাছা থানার এস আই মেজবাহুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উল্লেখিত আসামী ইলিয়াসকে আটকের চেষ্টা করা হচ্ছিল। অবশেষে সফল হয়েছি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














