ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আদালতের আদেশ অমান্য করে ঝিকরগাছার পল্লীতে নিজ জমিতে ঘর করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ফলে ভুক্তভোগী পরিবারটি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ঘর নির্মাণে বাধা দেয়ার ঘটনায় উপজেলার শিওরদাহ গ্রামের মৃত-কাশেম সরদারের ছেলে মিন্টু হোসেন বাদি হয়ে যশোরের বিজ্ঞ আদালতে ৩জনকে অভিযুক্ত করে একটি দেওয়ানী মামলা করেছেন। যার নং-২০/২০২৩ ইং, তারিখ: ১২/০৯/২০২৩ ইং। মামলা সুত্রে জানাগেছে, বিবাদী মশিয়ার রহমানের পিতা আহম্মদ আলীর নিজনামীয় শিওরদাহ মৌজার ৯০ দাগের ৮.২৫ শতক জমি ৩১/০৭/২০০৬ সালে ১২৭০ নং দলিল মুলে একই গ্রামের জালাল উদ্দিন ও তা স্ত্রী আনোয়ারা বেগমের নিকট বিক্রি করে। যা একই বছর মামলার বাদি মন্টু হোসেনের নিকট বিক্রি করে দেয় জালাল উদ্দিন ও আনোয়ারা বেগম। এছাড়া আহম্মদ আলীর নামে থাকা বাকি ১ শতক জমি ১৮/১০/২০১১ সালে ৩৪৭০ নং দলিল মুলে ক্রয় করে মন্টু হোসেন। ফলে বাদি মন্টু হোসেন ক্রয় সুত্রে ৯.২৫ শতক জমির দলিল সুত্রে মালিকানা পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি মন্টু হোসেন উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে ববাদী মুন্না বাধা সৃষ্টি করে এবং ৬লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে মামলার বাদি মন্টু হোসেন জানিয়েছেন। ফলে নিরুপায় হয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করে মন্টু হোসেন। মামলার শুনানি শেষে গত ১৮ সেপ্টেম্বর ঘর নির্মাণে বাধা না দেয়ার জন্য আদেশ দিয়েছেন। যার একটি কপি শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই দেবব্রত এর নিকট জমা দেয়া হয়েছে বলে বাদি জানিয়েছেন। কিন্তু শিওরদাহ গ্রামের বাসিন্দা প্রতিবেশি মৃত: আহম্মেদ আলীর ছেলে বিবাদী মশিয়ার রহমান এবং তার দুই ছেলে মুন্না ও রাহাদ ঘর নির্মান কাজে এখনো বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে জানতে শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই দেবব্রত এর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














