শহিদুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়ার অবস্থিত ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সোমবার(২৫ সেপ্টেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম।জানাগেছে,বাগআঁচড়ায় অবস্থিত্ব জনসেবা ক্লিনিক,আল-মদিনা হাসাপাতাল,বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার ও রুবা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদলতের একটি টিম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগআঁচড়া আঁখি টাওয়ারে দ্বিতীয় তলায় অবস্থিত আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা,বাবু চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, সরদার মার্কেটে অবস্থিত জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও বাসস্টান্ড মেইন রোডে অবস্থিত মেহেরুননেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদলত।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪০) ধারা মোতাবেগ ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।এ আদালত পরিচালনায় সহোযোগিতায় ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর মেডিকেল অফিসার হাবিবুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ সহ সংঙ্গীয় ফোর্স।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














