চুয়াডাঙ্গা প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে চুয়াডাঙ্গার সুমিরদিয়া গ্রামে স্বামীর রডের আঘাতে স্ত্রী সাদিয়া খাতুন ওরফে নয়ন তারার (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সুমিরদিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতুল ফেরদৌস চুমি(১৭) আহত হয় । পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বামী আনোয়ার হোসেন পারিবারিক কলহের জের ধরে লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে সাদিয়া খাতুন গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ওই সময় তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস চুমি (১৭) ঠেকাতে গেলে তাকেও তার পিতা রড দিয়ে মাথায় আঘাত করে। এ ঘটনায় সে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পর ঘাতক আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে আহত মেয়েকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহতের মরদেহ সাড়ে ১১টার দিকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে। আহত মেয়ে টুনি বলেন, আমার বাবা আমাদের দেখাশুনা করতো না। সংসারের কোনো খরচ দিতো না। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে গণ্ডগোল প্রায়ই হতো। বাধ্য হয়ে আমরা নানা বাড়ি চলে যায়। প্রায় ১০/১২ দিন নানা বাড়ি থাকার পর গতকাল রাতে বাড়িতে আসি। রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বাবা বাড়িতে এসে মায়ের সাথে তর্কাতর্কি হলে এক পর্যায়ে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে মা ঘটনাস্থলেই মারা যায়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিলো। এরই জের ধরে স্ত্রীকে মাথায় রড দিয়ে আঘাত করে আনোয়ার। ঘটনাস্থলেই স্ত্রী মারা যায়। রডের আঘাতে মেয়ে টুনিও আহত হয়। এ ঘটনার পরেই অভিযুক্ত স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














