অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিভিন্ন অনিয়মের কারনে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যামান আদালতের নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। প্রায় ঘন্টাব্যাপী অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড় পান ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমানসহ অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক উপস্থিত ছিলেন।এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ম অনুযায়ী ড্রেসকোড পরিধান না করা, প্যাথলজিতে পরীক্ষার জন্য ব্যবহৃত ঔষধে কোন আমদানীকারকের নাম ঠিকানা না থাকা এবং ঔষধের কোন বার কোড না থাকায় ঐ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নওয়াপাড়া পৌরসভার মেয়রের সাথে কথা বলে সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে নিয়ে কর্মশালা করবেন বলে তিনি জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














