রাজগঞ্জ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের মনিটরিং টিম অভিযানে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হায়াতপুর-শাহপুর মাঠের মধ্যে অবস্থিত গোল্ড ব্রিকস্্ নামের একটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত ইটের ভাটায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারি পরিচালক নূর আলম। জানাগেছে- গোল্ড বিকস্্ বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ভাটার কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় ভাটা মালিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।ভাটা মালিক দেলোয়ার হোসেন জানান- সব ভাটারতো আপডেট কাগজপত্র থাকে না। আমাদেরও ত্রুটি আছে এবং আমাদের কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারি পরিচালক নূর আলম জানান- ভাটা ছালানোর জন্য সংশ্লিষ্ট দফতরের বৈধ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটা চালানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সৌমেন মৈত্র। স্থানীয় শাহাজান, আজহারুল, রাহাজুল, রুবেল, মান্নান, লাবু, ইসরাফিল, মোমিন, কওসার, মনিরুদ্দিন, রাশেদ সরদার, রেজাউল শেখ, খলিল, আব্দুস সাত্তার, সোবহান আলী, মোস্তফা, আঃ গফুর, আঃ রাজ্জাকসহ আরো অনেক সবজি চাষীরা জানিয়েছেন- এই ইটের ভাটার কালো ধোয়া, গরম হাওয়া, ধুলা-বালি বের হওয়ার কারনে আমাদের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। আমরা ভালো সবজি ফলাতে পারছি না। এতে আমাদের সবজি চাষে লোকসান হয়। জানাগেছে- উপজেলার মধ্যে হয়াতপুর-শাহপুর সবজি উৎপাদনে বৃহত্তম একটি এলাকা। এলাকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই সবজি মাঠের মাঝখানে ১৭বিঘা জমি নিয়ে উল্লেখিত ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিলো দীর্ঘদিন ধরে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














