হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর পৌর সভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে এবার ৯৯টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি এবং সাজগোজ কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আগামী ২০ অক্টোবর থেকে ৫দিনব্যাপী ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়- আগামি ২৪ অক্টোবর (মঙ্গলবার) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি স্ব-স্ব পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মনিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী দাস বসু জানান- এবার পৌর সভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ৯৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির ও সাজসজ্জার কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে- উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জানাগেছে- প্রতিবারের ন্যায় এবারও, পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরাও সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী দাস বসু বলেন- আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং কোনো মন্ডপে ডিজে বাজনা থাকবে না বলে জানান তিনি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














