নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার একটি সড়কে পাশ থেকে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে সোমবার (০৯ অক্টোবর) সকালে জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গোলাইমোড় এলাকার একটি সড়কের পাশে পরে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা রুবেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম মরদেহ দেহ উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিহতের মা পপি খাতুন জানান, গতকাল সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রী অসুস্থ’র কথা বলে স্ত্রীর মেজো ভাই মিঠু তাকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ীতে ফেরেনি। সোমবার সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পরে থাকতে দেখেন। রুবেলের শশুড় বাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, রুবেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে রুবেলের স্ত্রীর পরিবারের লোকজন সবাই পলাতক রয়েছে । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














