মনিরামপুর (পৌর)প্রতিনিধিঃ– যশোর মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের অন্তর্গত সরদার পাড়া, সেলিমপুর,মাছনা গ্রামের কৃষকেরা ধান চাষাবাদ করে নিজেদের এবং গৃহপালিত পশুর খাদ্যের যোগান দেয় কিন্তু অত্র এলাকার পার্শবর্তী শালিখার বিলে এ পর্যন্ত অপরিকল্পিত ভাবে মোট ৬/৭টি মৎস ঘের খনন করে ঘের মালিকগন ব্যাবসা করে আসছে।তাহার মধ্যে প্রথমে আনুমানিক ১৪/১৫ বছর যাবত শালিখার বিলের সেলিমপুর বাজার থেকে মাছনা বাজার যেতে রাস্তার পূর্বপাশে এম এ হালিম এবং চিকন বাবুর মৎস ঘের এর মাঝখানে পানি নিষ্ষ্কাশনের জন্যে যে ক্যানেল রাখা হয়েছে সেটি প্রথমে ঘের খনন করার সময় ক্যানেল রাখা হয়েছিলো।কিন্তু দীর্ঘদিন এই ক্যানেলটি খনন না করায় মাটি এবং শেওলা আবর্জনায় ক্যানেলটি ভরাট হওয়ার উপক্রম হয়েছে।এদিকে রাস্তার পশ্চিম পাশে অপরিকল্পিত ভাবে ক্যানেল ছাড়া ১টি মৎস ঘের খনন করা হয়েছে।টানা বৃষ্টিপাতের জন্যে মৎস ঘেরের কোন ক্যানেল না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারনে কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনার সৃষ্টি হয়েছে।বর্তমানে আমন ধান গাছের মুকুল বের হয়েছে আর ধান গাছের মুকুল পানির নিচে তলিয়ে গেছে কিন্তু দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্যে ঘেরের ক্যানেল না রেখে মৎস ঘের খনন করেছে। যেখানে সরকারি নীতিমালা রয়েছে মৎস ঘের করলে পানি নিষ্কাশনের জন্যে অবশ্যই ক্যানেল রাখতে হবে কিন্তু কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শেখপাড়া খানপুর গ্রামের আঃ গফুর এর তত্বাবধায়নে মৎস ঘের খনন করেছে। আর এভাবে ফসলের জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অামন ধানের ক্ষতি হলে গরীব দিনমজুরদের খাদ্যের অভাব দেখা দিবে এবং গবাদি পশুর খাদ্যের সংকটে পড়বে। বর্তমান সরকার যেখানে জলাবদ্ধতা নিরসনে জন্যে যেখানে ভবদহের পানি নিষ্কাশনের জন্যে সেচ মেশিন দিয়ে পানি সেচের কার্যক্রম পরিচালনা করছে যেনো কোন জলাবদ্ধতার সৃষ্টি না হয় অপর দিকে শালিখার বিলে অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের জন্যে ক্যানেল ছাড়া ১টি মৎস ঘের করেছে আর যে ক্যানেল গুলি আছে সেটা ময়লা আবর্জনা এবং মাটি জমে ভরাট হবার উপক্রম হয়েছে।এ কারনে মৎস ঘেরের মালিকদের প্রতি চাপ সৃষ্টি করে ঘের এর পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্যে দ্রুত ক্যানেল খননের জন্যে উপজেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী না হলে জলাবদ্ধতার কারনে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














