আফিল গ্রুপের চাঁচড়া কর্পোরেট অফিসে দোয়া মাহফিল যশোরে দেশবরেণ্য শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

0
199

নিজস্ব প্রতিবেদক : দেশবরেণ্য শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফিল গ্রুপের যশোরস্থ চাঁচড়া কর্পোরেট অফিসে দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। কর্পোরেট অফিসের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সেখ আকিজ উদ্দিন ও তার সহধর্মিণী সখিনা খাতুনের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আফিল গ্রুপের এমডি (ম্যানেজিং ডিরেক্টর) আলহাজ শেখ আফিল উদ্দিন, পরিচালক মাহাবুব আলম লাবলু, অডিট অফিসার রফিকুল ইসলাম, আকিজ ফুয়েল এজেন্সির ব্যবস্থাপক রুহুল আমিন, আফিল ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবুল কালাম, অ্যাকাউন্টস ম্যানেজার রফিকুল ইসলাম, মাহাবুব আলম মুকুলসহ আফিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া পরিচালনা করেন আফিল গ্রুপের যশোরস্থ চাঁচড়া কর্পোরেট অফিস মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here