সংবাদ বিজ্ঞপ্তি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে রুম ভিত্তিক ইন্টারনেটে সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।আজ রোববার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আইসিটি সেলের আওয়াতাধীন এ প্রজেক্টের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের কাছে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছায় দেওয়া আমাদের লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের দোরগোড়ায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য বদ্ধ পরিকর ছিল যবিপ্রবি প্রশাসন। যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য এ দ্রুত গতির ইন্টানরনেট সংযোগ দেওয়া হয়েছে। উন্নতমানের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার জন্য এখন এ ইন্টারনেট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এই ইন্টারনেট সংযোগ যেন অপব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুতগতি সম্পন্ন এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গবেষণা, একাডেমিক পড়াশোনা, বিশে^র সকল তথ্য পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবে বলে জানান তিনি। তিঁনি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ছাত্রী হলের রিডিং রুমকে ডিজিটাল করতে উন্নতমানের ফার্নিচার, এসি, দ্রুত গতির ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দেন।ইসিটি সেলের পরিচালক ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আলম হোসেন, শহীদ মসিয়ূর হলের প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ মোঃ গালিব প্রমুখ।নুষ্ঠানে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ড. কিশোর মজুমদার, হিসাব পরিচালক মোঃ জাকির হোসাইন, পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত পরিচালক পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার মন্ডল, প্রকৌশলী (সিভিল) ইঞ্জি. নাজমুস সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














