যশোর সদর উপজেলার রাজারহাটস্থ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে একজন ছাত্র নিখোজ হয়েছেন। নিখোজ ছাত্রের নাম রাইজুল ইসলাম রুম্মান। তার বয়স ১১ বছর। তাকে ফিরিয়ে দেওয়ার বিপরীতে একই মাদ্রাসার এক শিক্ষক চাঁদা দাবি করেছেন। বুধবার ১৮ অক্টোবর প্রেসক্লাব যশোরে নিখোজ ওই ছাত্রের বাবা মা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে রুম্মানের মা রাজিয়া সুলতানা রুমা বলেন, তার ছেলে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে নিখোজ। সে রাজারহাটের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। গত ২ সেপ্টেম্বর দুপুর থেকে সে নিখোজ রয়েছে। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। নম্বর-১৯৪, তারিখ-৩/০৯/২০২৩। এরপর একই মাদ্রাসার শিক্ষক আজিজুর (৪৫) তাকে ফিরিয়ে দিতে টাকা চাঁদা দাবি করে। তিনি ০১৭৭০-৭৩৬০৫৫ মোবাইল নম্বর থেকে তাকে ফিরিয়ে দিতে মু্ক্তিপণ দাবি করেন। এ জন্য কিছু টাকা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে তাকে দেওয়া হয়। কিন্ত এখনো রুম্মানের কোন হদিস মেলেনি। সংবাদ সম্মেলনে রুম্মানের পিতা অভি ইসলামও উপস্থিত ছিলেন। এরা বর্তমানে যশোর শহরে মৃত বাবু মিস্ত্রীর বাড়ির পরশে সখিনার বাড়ির ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা মাগুরা জেলার শালিখা থানার সীমাখালী বাজার রাজনীতির মোড় এলাকায়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














