মাগুরা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবার জনগণকে ভোটমুখী করতে চাইলে আগে তাদের কাছে মাফ চান। জনগণের সঙ্গে যে অন্যায় করেছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন, ভুলে গেছেন ২০১৪-১৫ সালের কথা? ভুলে গেছেন জঙ্গি উত্থানের কথা? আগে জনগণের কাছে ক্ষমা চান, তাহলে কোনো দিন ক্ষমতায় এলেও আসতে পারেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচন ছাড়া কোরো উপায় নেই ক্ষমতায় যাওয়ার। আওয়ামী লীগ সরকার জনগণের সমর্থনে বিশ্বাস করে, কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিদেশি প্রভুদের কাছে ঘুরছেন, আবার একটা ষড়যন্ত্র করার জন্য। কোনো ধরনের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। দেশের মানুষের যদি চোখ খোলা থাকে, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। তিনি বলেন, বাংলার জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এদেশের মানুষ আর কোনোদিন অন্ধকারে যেতে চায় না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়। উন্নত বাংলাদেশ দেখতে চায়। আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নোমানী ময়দান মাঠে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অনেকে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














