হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শেখ রাসেল পদক গ্রহণ করলো হাত-পা ছাড়াই জন্ম নেওয়া মনিরামপুরের লিতুন জিরা। ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ক্যাটাগরিতে লিতুন জিরা এই পদক অর্জন করেছে। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে লিতুন জিরার হাতে শেখ রাসেল পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামচুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ছোট্ট বন্ধু আমিরাহ নায়ের চৌধুরী। লিতুন জিরা যশোর জেলার মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির মেয়ে। হাত-পা ছাড়াই জন্ম নেয় লিতুন জিরা। প্রবল ইচ্ছা শক্তি ও আত্ম মনোবলে এগিয়ে চলেছে লিতুন জিরা। মুখ ও থুতনি দিয়ে লিখে লিতুন জিরা পঞ্চম শ্রেনিতে বৃত্তি লাভসহ এ প্লাস পেয়ে বর্তমানে বিজ্ঞান বিভাগ নিয়ে উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজে নবম শ্রেনিতে অধ্যয়ন করছে। এর আগে ১০ ক্যাটাগরির মধ্যে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ক্যাটাগরিতে হাত-পা ছাড়াই জন্ম নেওয়া মনিরামপুরের লিতুন জিরা শেখ রাসেল পদকের জন্য চূূড়ান্ত হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














