কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের আল মামুন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সহায়তায় র্যাব ওই হাসপাতালে অব্যবস্থাপনা দেখতে পায়। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার আল মামুন জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। তারা অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার করতো। ফলে জনসাধারনের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নরুন্নবীর সহযোগীতায় আল মামুন জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে নগদ এক লাখ টাকার জরিমানা করেন। র্যাব সুত্র জানায়. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপারেশন থিয়েটার সিলগালা করা থাকবে। উল্লেখ্য আল মামুন জেনারেল হাসপাতালের মালিক বিএমএ ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি ডাঃ মোঃ রাশেদ আল মামুন। তিনি এখন বাগেরহাটের মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














