মাসুদ রানা, মোংলা : মোংলায় বখাটে যুবকের কিল ঘুঁষিতে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মামার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক মোঃ আল আমিন (৪৫) উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মোঃ সবুর মিয়া ছেলে। সে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য। তার স্ত্রী ও দুইকন্যাসহ তিনটি সন্তান রয়েছে। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যান চালককের হত্যাকারীকে শনাক্ত করা গেছে।সে মোংলা স্থায়ী-অস্থায়ী বন্দর পারাপার সমিতির সভাপতি মোঃ শহিদুল ভূইয়ার ছেলে মোঃ হেলাল ভূইয়া (২৪)। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আরও বলেন, ঘটনার দিন বুধবার দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার গায়ে ধাক্কা লাগে। এসময় সে ভ্যান চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি মারতে থাকে। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে সটকে পড়ে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














