আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে নবজাতক এক কণ্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন ভোরে ছোট বোন জিনিয়া খাতুনের সাথে গ্রামের রাস্তায় হাটতে যায় সোনিয়া খাতুন। এ সময় কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকায় পৌঁছালে গামছায় মোড়ানো একটি শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান সোনিয়া। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে আবারো বাড়িতে নিয়ে আসেন সোনিয়া খাতুন। এদিকে বিয়াল্লিশ দিন আগে উপজেলা শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন সোনিয়া খাতুন। কিন্তু জন্মের কয়েক ঘন্টা পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ছেলে। নেই বেদনা বুকে নিয়ে জীবন পার করতে থাকা সোনিয়া শিশুটিকে কুড়িয়ে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। নবজাতক শিশুটিকে পেয়ে খুশি সোনিয়া ও তার পরিবারের সদস্যরা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














