পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন “গ্রামের একখন্ড জমিও পতিত রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ ঘোষনা বাস্তবায়নের জন্য কৃষকদের প্রতি আহবান জানান। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। দেশের ও নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে তিনি আরোও বলেন, কৃষি উৎপাদন বাঁড়াতে কৃষি বান্ধব এ সরকার প্রনোদনা দিয়ে কৃষকদের সহয়তা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বীজ- সার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তুহিনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নূরুল হুদা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিৎ দাশ,ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সুফলভোগীরা কৃষক-কৃষানীরা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














