এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: মণিরামপুর থানার এসআই মলয় বসু দ্বিতীয় বারের মতো যশোর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায়। মণিরামপুর থানার এসআই (নিরস্ত্র)/ মলয় বসু এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম ও পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেপ্টেম্বর /২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিট অফিসার হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করায় দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি। মণিরামপুর থানার এসআই মলয় বসু বলেন, সঠিক দিক-নির্দেশনা এবং যাদের অনুপ্রেরণায় আজ আমি শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হিসেবে নির্বাচিত হতে পেরেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়ের প্রতি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অফিসার ইনচার্জ মণিরামপুর থানা মহোদয়ের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় (৪নং, বিট) ঢাকুরিয়া ইউনিয়ন শ্রেষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই ভালো কাজের ধারা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














