বেনাপোল থেকে এনামুলহকঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। সকাল থেকেই ভারত থেকে আমদানি করা পণ্য বন্দরের শেডে লোড-আনলোড হয়েছে। কাস্টমস, ব্যাংক ও বীমায় কাজ চলছে আগের মতো। অবরোধের পক্ষে বেনাপোল ও শার্শায় কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। তবে অবরোধের বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল র্যালি করতে দেখা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, অবরোধের মধ্যে বন্দর থেকে অনেক ট্রাকে মালামাল লোড হয়েছে। তবে বিকেলের দিকে এসব পণ্য বোঝাই ট্রাক বন্দর ছেড়ে যাবে।বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ শুরু হলেও পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি চালু রয়েছে। অবরোধের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ট্রাক রপ্তানি করা পণ্য নিয়ে বন্দরে এসেছে।বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, বিরোধীদলের ডাকা অবরোধে বেনাপোল বন্দর কোনো প্রভাব পড়েনি। অবরোধের মধ্যে বন্দরে পণ্য লোড-আনলোড ও আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক আছে।বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়নের কাজ যথা নিয়মে চলছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














