ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ যশোরের ঝিকরগাছায় উপজেলার সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন পিপিএম, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান ও উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, নাভারন সার্কেল ও থানা পুলিশ, জনপ্রতিনিধিবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিবৃন্দ, বয়স্কভাতা, বিধবাভাতা ও আশ্রয়ন প্রকল্পের ঘর প্রাপ্তরাও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল ঝিকরগাছায় সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














