মিশকাতুজ্জামান নড়াইল : নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়ির ড্রাইভার সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন। ও পৌর মেয়র আঞ্জুমান আরা,কাউন্সিলরসহ ৩জন আহত হয়েছেন। রোববার (৫নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার সুজন কর্মকার শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। গাড়ীতে থাকা আহতরা হলেন – নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর কাউন্সিলর ইপি রাণী বিশ^াস, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু ও নড়াইল পৌরসভার একাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু। জানাগেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গাড়ীতে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর পাশে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ীর দেয়ালে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থ’ানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু জানান, পৌর এলাকার বাহিরডাঙ্গা থেকে একটি জায়গা পরিদর্শন করে মেয়র মহোদয় এর গাড়িতে আমি, পৌর মেয়র, পৌর কাউন্সিলর ও পৌরসভার হিসাবরক্ষক পৌরসভায় ফিরছিলাম। ভওয়াখালীর মৃত হামিদ বিশ্বাসের বাড়ির সমানে মোড়ের উপর সামনে থাকা বাড়ির দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়র মহোদয়কে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’’ এদিকে পৌর মেয়র আঞ্জুমান আরার এ দুর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে দেখতে আসেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














