নূর হাসান লালটু বাঘারপাড়া : “যশোরের যশ খেজুরের রস”সারা বাংলা জুড়ে খেজুরের রস খ্যাত ঐতিহ্যবাহী যশোর জেলার যশ থাকলেও বাঘারপাড়ায় গাছির অভাবে অনেক গাছ তোলা হয়নি। ফলে রসের পরিমান এবার অনেক কমবে বলে জানিয়েছে স্হানীয়রা। যারা গাছি ছিলেন তারা অনেকেই মারা গেছে, অনেকে বয়সের ভারে এখন আর গাছ কাটতে পারেনা,আবার নতুন করে কেউ গাছি হতে চাইনা,তারা গাছ কাটা কাজকে খুব কষ্ট সাধ্য মনে করে বলে জানা গেছে। যে কারনে বাঘারপাড়ায় খেজুর গাছ থাকলেও গাছি না থাকায় অনেক গাছ তোলা হয়নি। বাঘারপাড়া উপজেলা জুড়ে যে গাছি আছে তারা তাদের নিজেদের গাছ গুলো তুলেছে এবং রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। অন্যদের খেজুর গাছ কাটতে চাচ্ছেনা। তাই যশোরের ঐতিহ্য খেজুরের রস বাঘারপাড়ার গাছির অভাবে অনেকটা হারিয়ে যেতে বসেছে। যারা মোটামুটি খেজুর গাছ কাটতে পারে তাদেরকে একটু উৎসাহ দিলে হয়তো তারা খেজুর গাছ কাটতে আগ্রহী হতো বলে মনে করেন অনেকে। যে গাছ তোলা হয়েছে সে গাছের রসের জন্য অপেক্ষায় রয়েছে খেজুর গাছিরা।এদিকে, বাঘারপাড়ার লোকজন নলিন রসের গুড় পাটালি খাওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের দাবি, কোন ভেজাল কারবারিরা যেন গুড়ের পরিবর্তে চিনি কেমিক্যাল মিশিয়ে গুড় পাটালি বানিয়ে বাজারজাত না করে। যশোর যে খেজুরের রসের জন্য বিখ্যাত, কিছু অসাধু চক্রের কারণে তা যেন বিলীন না হয়ে যায়।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














