নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ ঢাকা থেকে সকালে রওনা দিয়েছেন কুষ্টিয়া- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও দলের ডার্মি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আশা ব্যক্ত করায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আব্দুর রউফ (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে কুমারখালীতে প্রথমবরের মতো প্রবেশ করেন। তাকে ঢোলডগ্গর বাজিয়ে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও জনগন। হাজারো মোটরসাইকেল, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা নিয়ে তার নিজ নির্বাচনীয় এলাকায় প্রবেশ করেন তিনি। এসময় তিনি তার দলীয় নেতা-কর্মীদের হাত থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে জানাতে কুমারখালী শহর ঘুরে তার নিজ এলাকায় গিয়ে পৌঁছান। নিজ নির্বাচনীয় এলাকায় আসার পরে আব্দুর রউফ তার কর্মীদের উদ্দেশ্য বলেন, আমি নৌকার বিপক্ষে নই। আমি এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের লোক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন আওয়ামী লীগ করে যাব। আব্দুর রউফ আরো বলেন, তিনি (কুমারখালী-খোকসা) আসনের জনগণের ইচ্ছায় রাজনীতি করেন। জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে এ পর্যন্ত এনেছে। জনগণ তা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।সব শেষে তিনি আরো বলেন, আমি কৃতজ্ঞ আমার প্রাণ প্রিয় কুমারখালী ও খোকসার সাধারন মানুষের প্রতি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আপনাদের জন্য আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজীবন থাকবে। আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো। আপনাদেরকে আমার পাশে চাই অতীতের মত। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














