বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকা থেকে ১৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। (১৮ ডিসেম্বর) সকালে আমড়ালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন ব্যক্তিকে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়। আজ ১৮ ডিসেম্বর সকালে দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, শার্শা থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকে লে মাদক বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চেকপোস্টের সামনে টহল জোরদার করে। পরে সন্দেহ হলে এটি শার্শা থেকে বেনাপোলগামী মোটরসাইকেল, গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তার পকেটে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট সুন্দরভাবে লুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশের নাগরিক বলে মাদক বিক্রির জন্য পরিবহন করে আসছিল বলে স্বীকার করেছে। আটক ইয়াবা ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














