বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারত থেকে আলু আমদানি বন্ধের প্রভাবে যশোরের বেনাপোল কেজি প্রতি আলুর ৫ টাকা দাম বৃদ্ধি পেয়ে ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে ।শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে আলু আমদানি বন্ধ করে দিয়েছে ভারত।সোমবার (১৮ ডিসেম্বর) স্থলবন্দরের বেনাপোল বাজারে পুরনো আলু ৬৫ টাকা এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তিনদিন আগে বিক্রি হচ্ছিলো ৬০ থেকে ৭০ টাকায়।এক বিক্রেতা জানান, আলু আমদানি করলেও কি আর না করলেও কি। শীতের ভরা মৌসুমে ও আলুর বাজারে কমার কোনো লক্ষণ দেখছি না। বিগত দুইমাস আলুর বাজার দর উর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে প্রতি কেজি পুরান আলু ৬৫ টাকা ও নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আর পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) পুরান আলু ৩১ থেকে ৩১৫ টাকা ও নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারত আলু রফতানি বন্ধ করেনি। বাংলাদেশই নতুন করে কোনো আইপি (আমদানির অনুমতি) ইস্যু করেনি। বর্তমান আইপির মেয়াদ ছিলো শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। দুই-একদিনের মধ্যে নতুন আইপির অনুমোদন হতে পারে।বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। সরকার আলু আমদানির নতুন করে নির্দেশনা না দিলে আলু আমদানি বন্ধ থাকবে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














