যশোর-০৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের কবর জিয়ারত করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে গিয়ে প্রয়াতের কবর জিয়ারত করেন তিনি।অপরদিকে, একইদিনে বিকেলে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার ও কামালপুরে ঈগল প্রতীকের প্রচারণা করেন স্বতন্ত্র প্রার্থী এম ইয়াকুব আলী। এসময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবক হতে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। মণিরামপুরে সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত আমি তাদের ভাগ্যউন্নয়নের কাজ করতে চাই। তাই এই নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়েছি। আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু,বিল্লাল হোসেন মিন্টু, আবুল বাশার,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম প্রমুখ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














