(মণিরামপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী।রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার রোহিতা, খেদাপাড়া ও দুর্গাপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার প্রচারণা এবং পথসভা করেন তিনি। এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি প্রার্থী হওয়ায় অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন। গণসংযোগকালে এক পথসভায় বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটা আমাকে আশাবাদী করছে। এই এলাকার মানুষ অনেক দিন ধরে নিষ্পেষিত। উনাদের কষ্টের কারণ সবাই জানে। আমি নির্বাচিত হলে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করব।গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহল আমিন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান, আব্দুল মান্নান, ইসলাম হােসেন, ইবাদত আলী, হাসান আলী, সাবেক ইউপি সদস্য শিল্পী, পৌরসভার দুর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














