ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় যশোরের ঝিকরগাছা পৌরসদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত ঘোষনা করেছেন প্রিজাইডিং অফিসার। মঙ্গলবার বিকালে প্রিজাইডিং আফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ এক পত্রের মাধ্যমে আগামী ২ জানুয়ারী-২০২৪ ইং ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেন। জানাগেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের ১৬জুন ২০০৯ এর পজ্ঞাপন অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধান মালা এস,আর,ও নং ১৫৩/আইন/২০০৯ এর সেকশন ৩৯ এর প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ নভেম্বর-২০২৩ ইং সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ জানুয়ারী-২০২৪ ইং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। ইতমধ্যে উক্ত ৪জন অভিভাবক সদস্য পদে ৮জন ও ৩জন শিক্ষক প্রতিনিধি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহন করেছেন। সল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের এক হাজার ৪০জন ভোটারের কাছে পৌছানোই প্রার্থীরা হিমশিম খাচ্ছিলো। ফলে নির্বাচন পেছানোর দাবিতে বেশ কয়েকজন অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছিল বলে জানাগেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাসান উদ্দিন বলেন, আগামী ৬ ফেব্রয়ারী বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। বিধি অনুযয়ী কমিটি শেষ হওয়ার একমাস পূর্বের নতুন কমিটি গঠন করার বিধান রয়েছে। প্রিজাইডিং অফিসার ও ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, অভিভাবকদের আবেদন ও আগামী ৭জানুয়ারী সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলার অবনতি হওয়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের পরামর্শে নির্বাচন সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
Home
যশোর স্পেশাল আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির...
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














