কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে দুইটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোর রাতে হরিণাকুন্ডু শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাইদ পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। শনিবার বিকালে ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজ পড়ে শুড়া গ্রামের খালের পাড় ধরে তিনি বাড়ি ফিরছিলেন। রাত অনুমান সাড়ে ৮টার দিকে পার্বতীপুর গ্রামের জনৈক জব্বার মন্ডলের মেহগনি বাগান সংলগ্ন বাশেঁর সাকোর নিচে ভিকটিম শামীম হোসেনের লাশ পাওয়া যায়। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরদিন ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। র্যাবের আভিযানিক দল শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হরিণাকুন্ডু শহরে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী অবৈধভাবে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে আবু সাইদ দুইটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানায় সে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়া সে সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শামীম হত্যাকান্ডের সঙ্গে জড়িত। শামিম হত্যার পর এতোদিন মামলাটি মোটিভ ও ক্লু লেস অবস্থায় ছিল বলে র্যাব জানায়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














