কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর গ্রামে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ২ বছর বয়সী এক শিশুপুত্রের। বুধবার বেলা ১১ টার দিকে চন্দনপুর গ্রামে নানা আবু তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, কলারোয়ার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের খালিদ হোসেনের শিশুপুত্র সাজিম(২) দুদিন আগে তার নানা বাড়ি চন্দনপুর গ্রাম যায়। বুধবার নানার বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু সাজিম। খেলার এক পর্যায়ে সে সবার অলক্ষ্যে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক সময় তার নানার বাড়ির লোকজন মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে শিশুটিকে। বুধবার দুপুরে মায়ের সাথে বাড়ি ফেরার কথা কথা ছিলো সাজিমের। এই ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













