ভ্রাম্যমান প্রতিনিধিঃ যশোর-৮৯ মণিরামপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ৪ই জানুয়ারী ২০২৪ তারিখ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিজ বাস ভবনে জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সকল বিধি-বিধান মেনে নির্বাচনী কার্য পরিচালনা করে আসছিলাম। এখন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন অফিসারবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। সে কারণে আমি নির্বাচন কমিশন এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।আমার দল জাতীয় পার্টি আওয়ামীলীগ এর সাথে সিট ভাগাভাগির নির্বাচনে অংশ নিয়ে দেশ এবং জাতীয় পার্টির জন্য ক্ষতিকর মনে করে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসেই গণ মাধ্যমের সামনেই প্রতিবাদ করে ছিলাম। ভেবেছিলাম নির্বাচন করব না, কিন্তু মনিরামপুরের জনগনের স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনে অংশ নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছিলাম। আমার ধারণা ছিল হয়তো মনিরামপুরের জনগন স্বার্থ দল-মত নির্বিশেষে সবাই ভোটের মাধ্যমে একটি পরিবর্তনকে স্বাগত জানাবে। কিন্তু জাতীয় পার্টির চেযারম্যান ও মহাসচিব এর রহস্যজনক আচরণ ও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সমাজোতার বিষয়টি সাধারণ জনগন তো দূরের কথা আমার নিজ দলের নেতাকর্মীরাও মন থেকে মেনে নিতে পারেনি এ কারনে ভোটের আগ্রহ হারিয়েছে। দেশের বৃহৎ দুটি দল ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছেন সেহেতু বেশিরভাগ ভোটার এই ভোটে ভোট দিতে আসবে না আমরা নিশ্চিত হয়েছি,আমরা সাধারন ভোটারের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম সে কারনে জনগনের এবং জাতীয় পার্টির নেতা কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন এই নির্বাচন নিয়ে কি হবে সেটা নিয়ে শঙ্কা আছে হয়তো মুখোমুখি ঝগড়া এবং বিশৃঙ্খলা হবার সম্ভাবনা রয়েছে একারনে এসব অনাকাঙ্খিত ঘটনা থেকে নেতা কর্মীদের দূরে থাকার জন্যে আহবান করেন।যেহেতু আমি আমার লাঙ্গল মার্কা এর নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি তাই মণিরামপুর বাসিকে এই নির্বাচনে লাঙ্গল মার্কায় কোন ভোট না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।যে সমস্ত নেতাকর্মী এতোদিন আমার লাঙ্গল মার্কার প্রচারনার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি অন্য কোনো দলের মার্কা বা প্রার্থীকে সমর্থন জানান নি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবু,রুহুল আমিন,রবিউল,বিল্লাল সহ স্থানীয় অনেক নেততৃবৃন্দ।উল্লেখ্য যে, এর আগেও গত ডিসেম্বর মাসেও নিজ দলের উপজেলা সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান জাপা প্রার্থী এম এ হালিমের পক্ষে নির্বাচনে সহযোগীতা না করে অন্য দলের পক্ষে কাজ করায় নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।। তাছাড়া এ আসনে বর্তমানে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলী, সোনালী আঁশপ্রতীকের মেজর মোস্তফা বনি (অবঃ) ও মিনার মার্কারপ্রতীকের নুরুল্লাহ নির্বাচনে আছেন। এদের মধ্যে নৌকা ও ঈগল মার্কার মধ্যে মূলত নির্বাচনী লড়াই হবে বলে জনমনে মত প্রকাশ করছেন আবার অনেকে ধারনা করছেন সোনালী আঁশের প্রার্থী অবঃ সেনা কর্মকর্তা হওয়ায় তারও জনসমার্থন কম নয়।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














