যশোর প্রতিনিধি : যশোর -৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এস এম ইয়াকুব আলী নির্বাচনী পরিবেশ সংশয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি তার নেতাকর্মীদের উপর হামলা এবং ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্র দখলের হুমকির অভিযোগ করেন নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের প্রার্থী এস এম ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন মনিরামপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোটের আগের দিন অর্থাৎ শনিবার সকাল থেকে আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হচ্ছে এবং ভোটারদের ভোটের মাঠে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নৌকার কর্মীরা আমার কয়েকজন নেতাকর্মীকে প্রাণ নাসের হুমকি দিচ্ছেন। ইয়াকুব আলী আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ভোটের দিন নৌকার সমর্থকরা মনিরামপুরের বেশ কয়েকটি কেন্দ্র জোড়পূর্বক দখল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পারে। আমরা ধারণা করছি মনিরামপুরের ৪৮ টি ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তিনি আরো বলেন, লিখিতভাবে প্রশাসনের নিকট কোন অভিযোগ না করলেও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। এ সময় তিনি মনিরামপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














