বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাগাত গ্রামের জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত প্রলিশ সদস্য ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট ও জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী হালিমা বেগম ফকিরহাট মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে একটি সাধারন ডাইরী করেছেন। ফকিরহাট মডেল থানায় দায়েরকৃত সাধারন ডাইরী ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের আঃ জলিল শেখ এর কন্যা হালিমা বেগম এর সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশর্^বর্তী রাজিব হাসান, আশরাফ হোসেন শুভ, কিনারী বেগম ও আসমা আক্তার বিথি গংদের সাথে বিরোধ চলে আসছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমত অবস্থায় বিবাদীরা সেই বিরোধপূর্ণ জমি হইতে মূল্যবান গাছ-পালা কর্তৃন করতে থাকে। ইহাতে হালিমা বেগম ও তার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য স্বামী শেখ আব্দুল মজিদ বাধা প্রদান করলে বিাদীরা গাছপালা কর্তৃন বিরত রাখে। এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদান করে। এই বিরোধের জের ধরে ঘটনার দিন ১লা জুনুয়ারী-২০২৪ ইং তারিখ বিকালে বিবাদীরা সকলে একত্রিত হইয়া বাদীদের নানাপ্রকার গালি-গালাস করতে থাকে। এর প্রতিবাদ করায় বিবাদীরা হালিমা বেগম ও তার স্বামী শেখ আব্দুল মজিদকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় স্বামী-স্ত্রী দু’জনকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার হালিমা বেগম উপরোক্ত চারজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার নং ৩৩, তারিখ ০১-০১-২০২৪। এর আগেও একাধিকবার তাদের দু’জনকে মারপিট করা হয়েছে বলেও ভুক্তভোগীর অভিযোগ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














