যশোর: ভবদহ অঞ্চলের ভূক্তভোগী জনগণ যেন আগামী বোরো মৌসুমে ফসল করতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী। গতকাল শনিবার সাংসদ ইয়াকুব আলী অভিশপ্ত ভবদহ অঞ্চল সরেজমিন পরিদর্শন শেষে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার ভূক্তভোগী জনগণ ছাড়াও পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায় রনজিত বায়োলী উপস্থিত ছিলেন। সরেজমিন খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বোরো চাষ উপযোগী করতে ৪টি পাওয়ার পাম্প দিয়ে বিলের পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। এসময় রোববার থেকে সেচ কাজে ব্যবহার করতে আরো ৫টি পাওয়া পাম্প সংযুক্ত করে দ্রæত সেচকার্যক্রম চালানোর নির্দেশ দেন সংসাদ ইয়াকুব আলী। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় জনতার দুঃখ দুর্দশনার কথা শোনেন জনগণের মুখ থেকে। এসময় সংসাদ ইয়াকুব আলী বলেন, ভবদহের সমস্যাকে পুঁজি করে কোন শ্রেণী ও ব্যক্তির ব্যবসা করতে দেওয়া হবে না। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মুক্ত করতে যে পদক্ষেপ নিলে সহজে সমাধান করা যেতে পারে তার সবই চেষ্টা করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামানসহ এলাকার ক্ষতিগ্রস্থ জনগণ উপস্থিত ছিলেন এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














