কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : দুই মাস আগে নিখোঁজ যুবক ছয়ফল হোসেনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের শ্মাশান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়ার ইবি থনার আস্তানগর গ্রামে। নিহত ছয়ফল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তেলটুপি গ্রামের আলাল উদ্দীন জানান, নিহত ছয়ফল হোসেন কোন সামাজিক বা রাজনৈতিক দল করতেন না। সাধারণ কৃষক ছিলেন। ২০২৩ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়ার ঝাউদিয়া বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। সেই থেকে আগে তিনি নিখোঁজ ছিলেন। ১৭ নভেম্বর তার ভাই নয়ফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিহতের স্বজন শিমুল হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় ছয়ফল বাড়ির পাশে পিতার মাজারে আগরবাতি জ¦ালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। হরিণাকুন্ডু থানার পুলিশ বুধবার তার লাশের সন্ধান পান। তিনি আরো বলেন, ছয়ফলের ব্যবহৃত মোবাইলের সুত্র ধরে কুষ্টিয়ার আস্তানগর ও ক্ষুদ্র আইলচারা গ্রাম থেকে নাকি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে শুনেছি। মোবাইলটি তাদের কাছেই পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা গ্রামবাসির কাছে অজানা। হরিণাকুÐু থানার ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার নিহতের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকার শ্মশান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারনে এই হত্যাকান্ড এবং কারা এর সাথে জড়িত সেটি এখনই বলা যাচ্ছে না। একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের অটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যাবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














