যশোর অফিস : যশোরের মনিরামপুর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ নেতা নৌকা প্রতীকের সমর্থক সবুজ হোসেন (৩৫) গুরুতর জখম হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টুর ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয় বলে জানিয়েছেন আহত সবুজ হোসেন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ঝাঁপা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবুজ হোসেন ঝাঁপা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বলেন, ‘সদস্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনে কার্যক্রম চালিয়েছি। নির্বাচনের পর থেকে চেয়ারম্যান শামসুল হক মন্টুর ভাই সাইফুল ইসলাম ও রওশন জামান টুটুল আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। শনিবার সাড়ে ১২ টার দিকে আমি মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারে যাচ্ছিলাম। এ খবর পেয়ে আগে থেকেই সন্ত্রাসী সাইফুল ইসলাম তার অনুসারীদের নিয়ে ঝাঁপা বঙ্গবন্ধু ভাসমান সেতু পাশে ওৎঁপেতে থাকে। আমাকে গতিরোধ করে সাইফুল ইসলামের অনুসারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় সাইফুল ইসলাম আমাকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে যায়। আমার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আমি গুলির হাত থেকে রক্ষা পাই । এসময় আমাকে উদ্ধার করতে গিয়ে নুরুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি তাদের অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর-২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ হোসেনের বাম হাতসহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রথম দফায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














