কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনী ফলাফলের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০১ ফেব্রয়ারি) হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দিয়েছেন। শৈলকুপা আসনে ট্রাক প্রতিক প্রতিদ্বন্দিতাকারী ঝিনাইদহ জেলা আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আদালতে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান। বাদীর আইনজীবী মজিবুর রহমান গনমাধ্যমকর্মীদের বলেন, ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নির্বাচিত হন আব্দুল হাই। তিনি পান ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রার্থী বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম পেছিলেন ৭৯ হাজার ৭২৮টি ভোট। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি। এ ছাড়া লাঙল মার্কার প্রার্থী মনিকা আলম পান ৩৯৬ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান তৃনমুল বিএনপির কে. এ জাহাঙ্গীর মজুমদার সোনালী আঁশ মার্কা নিয়ে পান ১৬০ ভোট ও আম মার্কায় মোঃ আনিচুর রহমান ২৩৯ ভোট পেয়েছেন। এর আগে গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবদুল হাইসহ তিনজনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পর ২৬ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় গত ৩ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ৪ জানুয়ারি ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আদালত তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আজ ২ ফেব্রয়ারি তারিখের মধ্যে শৈলকুপা থানা-পুলিশকে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














