যশোর অফিস : যশোরে বাজার মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে যশোর পুলিশের পক্ষ থেকে। শনিবার দুপুরে শহরের বড় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা পরিদর্শন এবং সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা। এ সময় যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই তাদেরকে সতর্ক করা হয়েছে। পুলিশের এই অভিযানে ভোক্তা মহল সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশের পাশাপাশি সরকারের অন্তত এক ডজন আইন প্রয়োগকারী সংস্থা বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন। কেউ পোষাকে, কেউ আবার খরিদ্দারের ছদ্মবেশে বাজার মনিটরিং করছেন। ইতিমধ্যেই যশোরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অসাধু ও অধিক মুনাফাখোর ব্যবসা প্রতিষ্ঠানে জেল ও জরিমানা করা হয়েছে। যশোর পুলিশের ক্রাইম অ্যান্ড অপস্ অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনক , ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক , ও যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামানের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়েছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














