যশোর প্রতিনিধি : যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়েজুল গাজী (২৭) যশোর সদর উপজেলার সতীঘাটা গোলদারপাড়া এলাকার জালাল উদ্দিন গাজীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে রামনগরের সতীঘাটা এলাকায় চোর সন্দেহে ফয়েজুল গাজীকে মারপিট করে স্থানীয়রা। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ফয়েজুলের ভাইপো মো. বাদল জানান, তার চাচা একটি ইট ভাটায় কাজ করে। ভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যেয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি, রড দিয়ে মারপিট করা হয়েছে। চুরির অযুহাত দিয়ে মারপিট করা হলেও তার চাচা কোনো ধরণের খারাপ কাজের সাথে জড়িত নয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারপিট করে বলে প্রাথমিক তথ্য মিলেছে। ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














