আনিছুর রহমান:- জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মণিরামপুরের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এসএম ইয়াকুব আলীকে চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ইউনিয়নের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজিয়েট মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন এবং যুগ্ন আহবায়ক আব্দুল হাই এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত এমপির প্রধান নির্বাচনী এজেন্ট পরিচালনা কমিটি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইচ চেয়ারম্যান মিকাইল হোসেন, সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার গৌর ঘোষ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক চাকলাদার আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সন্দীপ কুমার ঘোষ, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান। আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃন্দ। বক্তব্য প্রদান করেন চালুয়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষাব্দে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এসএম ইয়কুব আলীকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে গণসংবর্ধনা প্রদান করেন। প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ হতে ক্রেষ্ট প্রদান করেন। একই সাথে ফুল দিয়ে এমপি মহোদয়সহ উপস্থিত সকল অতিথি বৃন্দকেও শুভেচ্ছা জানান। পরপর ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও ফৃলেল শুভেচ্ছা জানান এমপি মহোদয়কে। এরপর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাজার কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ্ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














