মেহেরপুর প্রতিনিধি : মোঃ জামাল(৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব। মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি টীম শুক্রবার গভীর রাতে গাংনীর হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাঁজা। জামাল গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জামালের সহযোগি মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর। আটক ও পলাতকদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন। র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, আটক জামাল ও তার দুই সহযোগি সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় জামাল আটক হলেও পালিয়ে যায় তার দুই সহযোগি। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৪(গ)/৪১ ধারায় গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮ তাং- ২৪-০২-২৪ ইং।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














