যশোর প্রতিনিধি : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে। আজ বুধবার দিবাগত রাতে যশোর শহরের শংকরপুর বটতলা সংলগ্ন এলাকায় ঘটনাটি। আকাশ এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত আকাশের স্ত্রী জানান, পূর্ব শত্রুতা জের ধরে একই এলাকার তানভিরের সাথে তার বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে তানভীর আকাশকে মোবাইল ফোনে কয়েক দফা হত্যার হুমকি দেয়। ওদিন রাতে তাকে ফোন করে নিয়ে ডেকে নিয়ে যায়, সাব্বির তানভিরসহ ৫/৭জন। এ সময় তানভীর সাব্বিরের নেতৃত্বে তারা আকাশকে ছুরিকাঘাত করে। পরে লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন করেছে । আসামি আটক করতে পুলিশ মাঠে রয়েছে। নিহত আকাশের বিরুদ্ধে চুরি ছিনতাই সহ বহু মামলা ও অভিযোগ রয়েছে যশোর কোতোয়ালি থানায় থানায়।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















