অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে তাদাব্বুরুল কুরআন একাডেমির মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার রানাভাটা এলাকায় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাদাব্বুরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. শেখ মোহাম্মদ মাহদী হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও গদ্দিনশীন পীর আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা আবু দাউদ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক ইমু, রাশেদুল হক রাসু, সরকার গ্রুপের পরিচালক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা, বাবু ভুইয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মুসল্লীবৃন্দ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














