যশোর অফিস : দুপুরে যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উদযাপন যশোর জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এর নেতৃত্বে গত ১লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ যশোরের পুস্পস্তবক অর্পণ করা হয়।এ সময় জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে এবং তাদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে পুলিশ লাইনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানে যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছরের ১ লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়। তবে একই সময়ে পুলিশ সপ্তাহ-২৪ উদযাপন করায় গতকাল পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














