যশোর অফিস : মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশনন্দ (মহারাজ) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দূতাবাসে সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিং সাগর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান ড.খ.ম. রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে দেশী ও ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্তরা উপস্থিত ৷ শ্রীরামকৃষ্ণদেব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরে ৩ দিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামী ১৪ ই মার্চ এই অনুষ্ঠান সম্পন্ন হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














